দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের তুলনায় পুলিশ এখন অনেক বেশি জনবান্ধব এবং মানুষের সেবায় নিবেদিত। সোমবার সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ সদস্যদের নৈতিকভাবে উৎসাহিত করতে সরকার কাজ করছে। যারা কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, তাদের পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের আওতায় সনদের পাশাপাশি আর্থিক সহায়তাও থাকবে। অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। প্রত্যেককে সনদের পাশাপাশি ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্তে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রিপোর্টারের নাম 






















