ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কসবা: কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মৃত মতি সরকারের স্ত্রীর লাশ দাফনের জন্য স্থানীয় কয়েকজন কবরস্থানে কবর খুঁড়তে যান। এ সময় কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টিলের একটি শিল্ড সরাতে গেলে কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া ও সানাউল্লাহর মৃত্যু হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অন্যজন ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

কসবা: কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬