ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এমপিওভুক্তি ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা এমপিওভুক্তি ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পরে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। রোববার সকাল ১০টা থেকে এই আন্দোলন শুরু হয়। এর আগে, গত ২১ মে থেকে শনিবার পর্যন্ত তারা একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

শিক্ষকদের সংগঠন, ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘদিনের অবস্থান কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় আন্দোলনকারীরা আমরণ অনশনে নামতে বাধ্য হয়েছেন। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার শিক্ষক নেতারা এতে অংশ নিচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তির আলোকে গত বছর ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে বিধি মোতাবেক এমপিওভুক্তির জন্য আবেদন করা হলেও প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কোনো মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি। এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন থাকা সত্ত্বেও শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জানুয়ারি ২০২৬ থেকে বেতন-ভাতা ছাড় করা হয়নি। এর ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক তাদের বকেয়া বেতন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এমপিওভুক্তি ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন

আপডেট সময় : ০৩:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬