ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নূর হোসেন (৫৫) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন ধুনট উপজেলার জোড়খালী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূর হোসেন সন্ধ্যার দিকে যাত্রীবাহী অটোরিকশা নিয়ে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে সালফা-গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বালুবাহী ট্রাকের সঙ্গে তার অটোরিকশার সজোরে ধাক্কা লাগে। এই সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নুল আবেদীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নূর হোসেনের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬