হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার আহমেদ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, কাউছার আহমেদ খানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সবুজ বলেন, বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার মান রক্ষার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছার আহমেদ খানকে অবিলম্বে অন্যত্র বদলি করা প্রয়োজন। তিনি আরও বলেন যে, তার কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়টি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলী রানা জানিয়েছেন, শিক্ষক কাউছার আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে এবং খুব শীঘ্রই তাকে উপজেলার বাইরে বদলি করা হবে।
রিপোর্টারের নাম 

























