ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৯৬ জনের প্রাণহানি: নিহত ৪২ সেনা ও বেসামরিক, ৫৪ সন্ত্রাসী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত চার দিনে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় অন্তত ৪২ জন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে ৫৪ জন সন্ত্রাসী। বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ জুলাই থেকে বেলুচিস্তানে তিনটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে, অন্যদিকে মাতৃভূমি রক্ষায় ৪২ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

জেনারেল চৌধুরী বিস্তারিত তুলে ধরে বলেন, প্রথম হামলাটি ঘটে ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়, যেখানে সন্ত্রাসীরা স্থানীয় জনগণের ওপর হামলা চালায়। স্থানীয়দের সাহসী প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়, তবে এতে চার বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হন।

দ্বিতীয় হামলাটি সংঘটিত হয় ৬ জুলাই মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে। এই হামলায় ৯ জন পুলিশ সদস্য শহীদ হন এবং পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে মোকাবিলা করে ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা কিছু পুলিশ সদস্যকে জিম্মি করে নিয়ে যায়, যাদের সবাই বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, ৬ জুলাই থেকে জিয়ারতের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযানের খবর নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা ১৮ জন পুলিশ সদস্যকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে জোরদার অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৯৬ জনের প্রাণহানি: নিহত ৪২ সেনা ও বেসামরিক, ৫৪ সন্ত্রাসী

আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬