ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

হাম রোগের প্রাদুর্ভাব এবং এর ফলে সৃষ্ট শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল সোমবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হওয়া সত্ত্বেও তাদের দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশের শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। অভিযোগকারীর মতে, এই ঘটনা হত্যাকাণ্ডের শামিল। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব অবহেলা করেছেন। তারা উদ্দেশ্যমূলকভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন, যা রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং তাদের মৌলিক অধিকার হরণের শামিল।

মামলার আবেদনে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধের জন্য সরকারিভাবে টিকা দেওয়া হয়, যার মধ্যে হাম-রুবেলা টিকা অন্যতম। এই টিকা নিয়মিত প্রদানের ফলে বিশ্বব্যাপী হাম ও রুবেলায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ সরকার এতদিন ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করত। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় টিকা সংকট তৈরি হয়, যা শিশু মৃত্যুর অন্যতম কারণ বলে অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬