ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাসচালককে মারধরের জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত, বাস চলাচল বন্ধ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে এক ছাত্রদল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে রবিবার সন্ধ্যা থেকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজারে পৌঁছালে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে চড়থাপ্পড় মারেন এবং বাস চলাচল বন্ধ করে দেন। এসময় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং স্থানীয়দের অভিযোগ, সোহেল রানা ধারালো অস্ত্র দিয়ে বিজয়কে কুপিয়ে আহত করেন।

আহত বিজয়কে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সন্ধ্যার পর থেকে পরিবহন শ্রমিকেরা মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন। এতে বিভিন্ন স্থানে যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার দিকে জোড়খালী এনপুর বাজারে বিক্ষোভ করে অভিযুক্ত সোহেল রানার গ্রেপ্তার দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে নির্ধারিত সময়ে বাস না আসায় যাত্রীদের বিকল্প বাসে ঢাকায় পাঠানো হয়েছিল। পরে রাত দেড়টার দিকে বাসটি আসলে বাসচালক তাকে গালাগালি করেন এবং জবাব চাইতে গেলে ধাক্কা দেন। তিনি একটি থাপ্পড় দিলেও এরপর কী হয়েছে তা জানেন না। তবে বিএনপি নেতা সোহেল রানা জানান, সড়কের মধ্যে বাস দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হচ্ছিল এবং বাস সরাতে বললে বিজয় তাকে বাধা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বাসচালককে মারধরের জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত, বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬