ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নবজাতক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ: প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির।

তিনি আরও জানান, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এর মধ্যে প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

ঘোষণা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারের বাবা, মা, ভাইবোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আজীবন ওষুধ ব্যতীত অন্যান্য সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন। এছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা অনুযায়ী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি অথবা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হবে। পরিবারের যোগ্য সদস্যদের জন্য আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ প্রদানের কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিসের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জুন পর্যন্ত অর্থাৎ আরো ৪৮ ঘণ্টা সময় পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ৯ জুন বিকাল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নবজাতক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ: প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

আপডেট সময় : ১১:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬