ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোর রাজমিস্ত্রির, ধামরাইয়ে শোকের মাতম

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোর রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার গাঁওতারা এলাকার রাশেদুল ইসলাম কাজ শেষে বিকেলে তার বন্ধুদের সঙ্গে গাঁওতারা মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষ করে যখন সে বাড়ি ফিরছিল, ঠিক তখনই বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার আক্কাছ আলীর ছোট ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ ছিল এবং পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোর রাজমিস্ত্রির, ধামরাইয়ে শোকের মাতম

আপডেট সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬