ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধামরাইয়ে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গাঁওতারা এলাকার রাশেদুল ইসলাম বিকেলে তার বন্ধুদের সঙ্গে গাঁওতারা মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের আগুনের ফুলকি তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার আক্কাছ আলীর ছোট ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ ছিল এবং পেশায় রাজমিস্ত্রি ছিল বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ধামরাইয়ে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬