প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর অধীনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তাঁর এই স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অসামান্য অবদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্যসচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়।
বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে শরীফা হক টাঙ্গাইলে যোগদানের পর থেকে সততা, দক্ষতা এবং মানবিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। জেলায় যোগদানের পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা ও শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তাঁর মতে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 






















