ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান: দুই ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিয়ের মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং একই কলেজের ছাত্রলীগের সদস্য মো. রায়হান (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার পশ্চিম গোমদনডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদি অনুষ্ঠানে মো. আব্দুল আজিজ ও মহম্মদ রায়হান ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে আপলোড করা হয়। সেই ভিডিওর সূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত এই দুই ছাত্রলীগ সদস্য ‘জুলাই আন্দোলনে’ হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান: দুই ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬