জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিনে বিএনপির ৩৬ জনসহ সংরক্ষিত আসনের বাকি সংসদ সদস্যরা যোগ দিয়েছেন। এই অধিবেশনে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, তাঁকে কড়া হেডমাস্টার হিসেবে নয়, বরং নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চান।
রবিবার অধিবেশন শুরুর দিকে স্পিকার সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কারণে আজকের সংসদকে ‘কালারফুল’ বলে মন্তব্য করেছিলেন। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে রেহানা আক্তার রানু প্রথমে শুভেচ্ছা জানাতে গেলে স্পিকার তাঁকে প্রশ্ন করতে বলেন এবং সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানান। তখন তিনি স্পিকারের কাছে নারীবান্ধব আচরণ প্রত্যাশা করেন।
রেহেনা আক্তার রানু স্পিকারের সাতবারের এমপি হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, তিনিও তাঁর মতো সাতবার এমপি হতে চান। এই মন্তব্যের জবাবে স্পিকার মজার ছলে বলেন, “বক্তব্য দিয়ে তো সাতবারের এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সঙ্গে মিশে কাজ করেন। সাতবার কেন, ২৭বার এমপি হতে পারবেন ইনশাআল্লাহ।”
এর আগে, সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান রেহেনা আক্তার রানু। একইসঙ্গে, সংরক্ষিত আসনের নারী সদস্যদের সংসদে কথা বলার সুযোগ দেওয়ার ব্যাপারেও তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
রিপোর্টারের নাম 






















