ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

এবি ব্যাংকের যুগান্তকারী পদক্ষেপ: উদ্বোধন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘এবি ই-লোন’

এবি ব্যাংক তার ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবি ডিরেক্ট অ্যাপ-এ সংযুক্ত একটি যুগান্তকারী সেবা ‘এবি ই-লোন’ চালু করেছে। ফ্লেক্সক্রেড (flxCred) পরিচালিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ডিজিটাল লোনসেবার পাইলট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, যা গ্রাহকদের জন্য ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ফিল্পস লিমিটেড-এর সহযোগিতায় এই অত্যাধুনিক সেবাটি তৈরি করা হয়েছে। এই এআই-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ঋণ অনুমোদনের পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ তাৎক্ষণিকভাবে এবি ডিরেক্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের উদযাপন করা হয়। অনুষ্ঠানে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মহাদেব সরকার সুমন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান, ফিল্পস লিমিটেড, ইউএই-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জনাব ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং ফিল্পস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জনাব তুষার হাসান উপস্থিত ছিলেন।

এই নতুন সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই, যেকোনো স্থান থেকে, যেকোনো সময় অতি সহজে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

এবি ব্যাংকের যুগান্তকারী পদক্ষেপ: উদ্বোধন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘এবি ই-লোন’

আপডেট সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬