ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জামালপুর ৩৫ বিজিবির কঠোর নজরদারি

জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর, সাতানিয়াপাড়া সহ মোট ১৫টি বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার ৭২ কিলোমিটার সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকার স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা রাত-দিন টহল অব্যাহত রেখেছেন। যেকোনো ধরনের অপতৎপরতা, বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি, স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা হিসেবে মাইকিংও করা হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সীমান্তে পুশইন প্রতিরোধের ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জামালপুর ৩৫ বিজিবির কঠোর নজরদারি

আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬