ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নবজাতকদের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে শোকজের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময়

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের এই জবাব জমা দিতে হবে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে, শোকজের জবাব দেওয়ার এই পর্যায়ে ব্যক্তিগত শুনানি গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও এ বিষয়ে মন্তব্য করে বলেছিলেন যে, তদন্ত প্রতিবেদনে অবহেলার প্রমাণ মিলেছে এবং কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নবজাতকদের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে শোকজের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময়

আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬