ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কুমিল্লায় ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে স্থানীয়রা। এই ঘটনায় পুলিশ মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করেছে।

রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখে লেনে এই মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করেই সড়কে নেমে পড়ে এবং প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী একটি মিছিল করে। স্থানীয় সূত্র দাবি করেছে, এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।

জানা গেছে, মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল এবং শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে। মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধাওয়া করে এবং কয়েকজনকে আটক করে। এ সময় মিছিলে ব্যবহৃত যানবাহনগুলোও জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দমনে ছাত্রদল প্রস্তুত এবং জনগণের ভোগান্তি সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, হঠাৎ করে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে এবং তিনটি হায়েস ও দুটি বাস জব্দ করা হয়েছে। ঘটনার পর মহাসড়ক ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

কুমিল্লায় ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

আপডেট সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬