ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি: অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জোরদার টহল

হবিগঞ্জের ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং সন্দেহভাজন পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় তাদের নজরদারি জোরদার করেছে। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, বর্ধিত গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে বলে বাহিনীটি জানিয়েছে।

৫৫ বিজিবি সূত্রমতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে লোকজনকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের ১০৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি রাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা মানবপাচার প্রচেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন যে, গত কয়েক দিনে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম দৃশ্যমানভাবে বেড়েছে, যা সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান নিশ্চিত করেছেন যে, গত ছয় মাসে হবিগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুশইন ঘটেনি। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সকল ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে এবং নাইট ভিশন, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি: অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জোরদার টহল

আপডেট সময় : ০৭:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬