ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে দেশের সাতটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৭২৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। দশম গ্রেডের এই পদগুলোতে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং এর সাথে অন্যান্য সুবিধাও যুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসি ৮০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৬ জন, বেসিক ব্যাংক ১৩ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৭১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৭ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২২ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২ জন, কর্মসংস্থান ব্যাংক ৭২ জন এবং প্রবাসীকল্যাণ ব্যাংক ২ জন অফিসার (জেনারেল) পদে নিয়োগ পাবে।
এই পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। তবে, কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। পদের বেতন স্কেল দশম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
রিপোর্টারের নাম 





















