ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নিরাপত্তা আইন ও বেতন বৃদ্ধিসহ ৬ দাবিতে বরিশাল শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ মোট ছয় দফা দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। রোববার দুপুর থেকে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই কর্মসূচি পালন করছেন। ইন্টার্ন চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছে।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের ন্যূনতম বেতন নতুন পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। এছাড়া, স্বাস্থ্য কর্মীদের জন্য একটি সুস্পষ্ট নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ ও বিসিপিএস পরীক্ষার ফি ১ হাজার টাকার মধ্যে নামিয়ে আনা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ করার দাবিও জানিয়েছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবিগুলো দ্রুত সময়ে পূরণ না করা হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবেন। কর্মবিরতি শুরুর আগে সকালে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন এবং মেডিকেল কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নিরাপত্তা আইন ও বেতন বৃদ্ধিসহ ৬ দাবিতে বরিশাল শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬