নীলফামারীর কিশোরগঞ্জ প্রধান বাজারে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামক প্রতারণার মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোরছালিন জানান, মাস্ক পরিহিত এক ক্রেতা দোকানে এসে একটি ব্রাশ কেনেন এবং এরপর একটি হাজার টাকার নোট ভাঙানোর জন্য ব্যবসায়ীর মুখের কাছে নিয়ে আসে। এসময় ব্যবসায়ী কোনো কিছু বুঝতে পারার আগেই তার মস্তিষ্ক অসাড় হয়ে যায় এবং তিনি ক্যাশ থেকে টাকা বের করে দেন। প্রতারক দ্রুত টাকা নিয়ে পালিয়ে যায়। পরে রাতে ক্যাশে ১৯ হাজার টাকা কম পাওয়া যায় এবং সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনাটি নিশ্চিত হওয়া যায়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এটিকে ‘শয়তানের নিঃশ্বাস’ বলে অভিহিত করেন। দিনের আলোয় এমন প্রতারণায় ব্যবসায়ীরা চিন্তিত এবং নিজেদের সুরক্ষার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ তারা পাননি, তবে সম্প্রতি অজ্ঞান পার্টির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























