নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জাতীয় সংসদে বেসরকারি টিভি চ্যানেলের চাকরিচ্যুত চারজন সাংবাদিকের বিষয়টি উত্থাপন করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও কেন সরকার ক্ষমতায় আসার পর এই চারজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হলো এবং তাদের বিষয়টি এখনো কেন সমাধান হয়নি।
সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য হান্নান মাসউদ জানতে চান, এই বিষয়ে সরকার কোনো তদন্ত করেছে কিনা এবং চাকরিচ্যুত করা স্বাধীন সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ কিনা। তিনি বলেন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছি এবং যারা ক্ষমতার আসনে আছেন তারাও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কেন এই চারজন সাংবাদিককে চাকরিচ্যুত হতে হলো?
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টারের নাম 






















