ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কক্সবাজারের রামুতে জমি বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে জোবাইর উদ্দিনের গুলিতে বাবা মো. আয়াজ (৭০) নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বড়ঢেবা এলাকায় জমি নিয়ে জোবাইর উদ্দিনের সাথে তার বাবা আয়াজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জোবাইর উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার বাবার উপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

কক্সবাজারের রামুতে জমি বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত

আপডেট সময় : ০৫:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬