ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পাশে ছাত্র জমিয়ত: পানি-স্যালাইন বিতরণ

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রোববার বিকেল ৩টায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবের লক্ষ্যে ছাত্র জমিয়তের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরী সহ নেতাকর্মীরা শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন।

ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন এবং বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পাশে ছাত্র জমিয়ত: পানি-স্যালাইন বিতরণ

আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬