ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রংপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার, মৃগী রোগের পারিবারিক ইতিহাস

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ী গ্রামে নিখোঁজের তিন দিন পর সাজেদুল ইসলাম (১৪) নামের এক কিশোরের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজেও তার সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে লাশটি সাজেদুলের বলে শনাক্ত করা হয়।

সাজেদুলের বাবা ওহেদুল হক জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল এবং অনেক চিকিৎসার পরও তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

বদরগঞ্জ থানার এসআই দিনেশ চন্দ্র জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরটি মৃগী রোগে আক্রান্ত ছিল। সে দিনাজপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

রংপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার, মৃগী রোগের পারিবারিক ইতিহাস

আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬