ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায় নাহিদ ইসলাম, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকাসহ অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল একটি বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে। বৈঠকে বাজেট অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 






















