ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় স্বচ্ছতা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, চাকরি শৃঙ্খলার পাশাপাশি স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আসন্ন নিয়োগ প্রক্রিয়া গতবারের মতোই স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নিয়োগ সংক্রান্ত কোনো অনৈতিক কাজে বাহিনীর কোনো সদস্য জড়িত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।

মহাপরিচালক আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে, তা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন বহির্ভূত কনটেন্ট প্রচারের ক্ষেত্রে কোনো সদস্যের সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় স্বচ্ছতা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬