বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা। রোববার সকালে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন।
এ সময় জাবেদ রেজা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, সেখানে যতটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা। অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।’
তাঁর সাথে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের বালাঘাটায় ১০টি বসতঘর পুড়ে যায়।
রিপোর্টারের নাম 






















