ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সাতক্ষীরায়, পরিবারকে আর্থিক সহায়তা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলাম (৪৩) ও নাহিদুল ইসলাম (২২) নামের দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ তাদের নিজ বাড়ি সাতক্ষীরায় পৌঁছেছে। রবিবার সকাল ১০টার দিকে মরদেহ দুটি বাড়িতে পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া গ্রামে এবং নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে।

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান। স্বজনদের তথ্যমতে, নিহত দু’জন মাত্র কয়েক মাস আগে পরিবারের স্বপ্ন পূরণের আশায় লেবাননে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু বিধিবাম, যুদ্ধের নির্মমতায় তাদের জীবন কেড়ে নেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনার ভারপ্রাপ্ত সরকারি পরিচালক খালেদুর রহমান জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সাতক্ষীরায়, পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬