ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাভার পৌর ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা: আরমান সভাপতি, হিমেল সম্পাদক

দীর্ঘ অপেক্ষার পর সাভার পৌর ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এই নতুন আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

ঘোষিত কমিটিতে আরমান হোসেন বাবুকে সভাপতি, মোশারফ হিমেল খানকে সাধারণ সম্পাদক এবং তাজ খান নাঈমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন কমিটি গঠনের পর ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। একই সাথে, তরুণ ও সম্ভাবনাময় নেতাদেরও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্বের অধীনে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল এবং সুসংগঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

সাভার পৌর ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা: আরমান সভাপতি, হিমেল সম্পাদক

আপডেট সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬