ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রামিসা হত্যায় নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকবে: আইনমন্ত্রী

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে দেওয়া হয়েছে, যা বিচার প্রক্রিয়ার দ্রুততার একটি উদাহরণ। আইনে বিচার শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও, হাইকোর্টে এ মামলার নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

আইনমন্ত্রী আরও বলেন, রামিসাকে ধর্ষণের পর এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সরকার সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমরা রামিসাকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা চেষ্টা করেছি। ১৯ মে’র ঘটনা ২৪ মে এর মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জসিট দিতে সফল হয়েছি।’

প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়া এক মাসের মধ্যে সম্পন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিম্ন আদালতে আজ পূরণ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

রামিসা হত্যায় নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬