ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন রুখতে বিজিবি-গ্রামবাসী যৌথ পাহারা

লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসী। সম্প্রতি বিএসএফের পুশইনের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৩ জনকে সফলভাবে রুখে দিয়েছে বিজিবি।

আদিতমারীর দুর্গাপুর সীমান্ত এলাকার বাসিন্দা ছকমল হোসেন বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। সীমান্তবাসী হিসেবে আমরাও বিজিবির পাশে থেকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করে যাব।’ আরেক বাসিন্দা গোলাপ মিয়া বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা জীবন গেলেও সফল হতে দেব না। বিএসএফের অপতৎপরতা রুখতে বিজিবির সঙ্গে আমরাও লাঠি হাতে পাহাড়া বসিয়েছি।’

১৫ বিজিবির মিডিয়া সেল সূত্র জানায়, সীমান্তে পুশইনের জন্য আনা সব ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষ নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তিনটি সীমান্ত পয়েন্টেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। রংপুর সেক্টর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা ও ফেন্সিং গেট ব্যবহার করে বাংলাদেশে লোকজন প্রবেশ করানোর চেষ্টা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন রুখতে বিজিবি-গ্রামবাসী যৌথ পাহারা

আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬