ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: পার্বতীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল

দিনাজপুরের পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের হলরুমে এই আয়োজনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করেন। অ্যাডভোকেট দুলাল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়ার অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং উন্নয়ন ভাবনা তুলে ধরার গুরুত্বও তিনি তুলে ধরেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপুসহ অন্যান্য স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: পার্বতীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬