ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বজ্রপাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক টাইলসমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ইমুড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চড়ইমুড়ী গ্রামের দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বিকেলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

সিরাজগঞ্জে বজ্রপাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬