ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন: প্রধানমন্ত্রীর কূটনৈতিক অগ্রাধিকার

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী ২১ ও ২২ জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুর যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। এই সফর ঘিরে কূটনৈতিক ও ভূরাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।

মালয়েশিয়া সফর শেষ করেই ২৩ থেকে ২৬ জুন তার চীনে যাওয়ার কথা রয়েছে। এই জোড়া সফরকে বিদ্যমান ভূরাজনীতিতে তারেক রহমান সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম—তিনজনই তাকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সবদিক বিবেচনা করে তিনি প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন।

জানা গেছে, মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে শ্রমবাজার খুলে দেওয়ার ওপর। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা দূর করে তা পুনরায় পুরোদমে চালু করা এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য বলে সরকারের তরফে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন: প্রধানমন্ত্রীর কূটনৈতিক অগ্রাধিকার

আপডেট সময় : ১১:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬