ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রতিরক্ষা ও কৌশলগত রাজনীতিতে বাংলাদেশ-তুরস্কের যুগান্তকারী সিদ্ধান্ত: গঠিত হচ্ছে যৌথ কমিটি

বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা এবং রাজনৈতিক ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে। গতকাল শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য বৈঠকে এই গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনেও সম্মতি জানায়। কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে উভয়পক্ষের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে বার্ষিক ‘২+২ পরামর্শ সভা’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীর অধীনে একটি পরামর্শমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে উভয়পক্ষের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

আলোচনায় বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তার এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম ধাপ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য, বিশেষ করে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করার জন্য তুরস্ককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গতকাল ঢাকা ছাড়ার আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক বার্তায় বলেন, তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব হলো এমন দুটি জাতির বন্ধুত্ব, যারা সাধারণ স্বার্থের ঊর্ধ্বে উঠে কঠিন সময়ে সংহতি প্রদর্শন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

প্রতিরক্ষা ও কৌশলগত রাজনীতিতে বাংলাদেশ-তুরস্কের যুগান্তকারী সিদ্ধান্ত: গঠিত হচ্ছে যৌথ কমিটি

আপডেট সময় : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬