ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মে মাসে মব সহিংসতায় নিহত ৩১, নির্যাতনের শিকার ৭৮ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

দেশে গত মে মাসে রাজনৈতিক সহিংসতা কিছুটা কমলেও উদ্বেগজনক হারে বেড়েছে মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন এবং নারী-শিশুর প্রতি সহিংসতার ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত মে-২০২৬ মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সারাদেশে ৬৬টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

রাজনৈতিক সহিংসতায় নিহত ৫

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ২৮৯ জন। এপ্রিল মাসে এ ধরনের ৯৮টি ঘটনায় ৬ জন নিহত ও ৫৩৩ জন আহত হয়েছিলেন।

এইচআরএসএস বলছে, অধিকাংশ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, রাজনৈতিক বিরোধ এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে। এছাড়া অন্তত আটটি ঘটনায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মব সহিংসতায় প্রাণহানি

চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনটি এ ধরনের ঘটনার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সাংবাদিক নির্যাতন অব্যাহত

মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত এবং ৯ জন হুমকির সম্মুখীন হয়েছেন।

এছাড়া একজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং দুটি পৃথক মামলায় আটজন সাংবাদিককে আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বাধা

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে অন্তত ১০টি সভা-সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ বাধার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ৪১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

একই সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ছয়জনকে আটক এবং সাতটি মামলা দায়েরের তথ্যও উঠে এসেছে।

নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

মে মাসে ৩০৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার, যাদের ৫৭ জনই শিশু ও কিশোরী। এছাড়া ১৭টি গণধর্ষণের ঘটনা এবং ৭৬ জন নারী ও শিশুর যৌন নিপীড়নের তথ্য পাওয়া গেছে।

পারিবারিক সহিংসতায় ৬৩ জন নারী নিহত, ৩১ জন আহত এবং ৪৫ জন আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে অন্তত ২১৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

সীমান্ত ও শ্রমিক পরিস্থিতিও উদ্বেগজনক

প্রতিবেদন অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়টি ঘটনায় ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিএসএফের হাতে আটক হয়েছেন ১৪ জন।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন একজন।

এদিকে শ্রমিক অধিকার পরিস্থিতিও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এইচআরএসএস। মে মাসে ৫৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২০ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণে দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রতিবেদনের সার্বিক মূল্যায়নে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের ধারাবাহিকতা দেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

তিনি মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকারের আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং কার্যকর ভূমিকার আহ্বান জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন ফুটবল জাদুকর

মে মাসে মব সহিংসতায় নিহত ৩১, নির্যাতনের শিকার ৭৮ সাংবাদিক

আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬