ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

জনগণের আস্থার প্রতীক হিসেবে সংসদকে গড়ে তোলার আহ্বান স্পিকারের

ত্রয়োদশ জাতীয় সংসদকে জনগণের আস্থার কেন্দ্রবিন্দু ও জনমুখী শাসনব্যবস্থার ধারক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের মর্যাদা কেবল সাংবিধানিক ক্ষমতার ওপর নয়, বরং জনগণের আস্থার ওপর ভিত্তি করেই টিকে থাকে।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পিকার বলেন, সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালনের জন্য সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। সংসদের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতাও উপস্থিত ছিলেন। তারা সবাই একমত পোষণ করেন যে, সংবিধান ও আইনি কাঠামোর সঠিক প্রয়োগই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন ফুটবল জাদুকর

জনগণের আস্থার প্রতীক হিসেবে সংসদকে গড়ে তোলার আহ্বান স্পিকারের

আপডেট সময় : ১০:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬