জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদীয় গণতন্ত্রের সুফল নিশ্চিত করতে এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সংসদ সদস্যদের স্বচ্ছ ধারণা থাকা জরুরি। আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের কার্যক্রমের ওপর নজরদারিতে দক্ষ হওয়ার জন্য এই জ্ঞান অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো তুলে ধরে বলেন, সংসদীয় কমিটিগুলো কার্যকর করা এবং সংসদে গঠনমূলক বিতর্কের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। সংসদীয় শৃঙ্খলা রক্ষা ও কোরাম নিশ্চিত করার মাধ্যমে সংসদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 






















