ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ইউজিসি ও ইউএন উইমেনের নতুন উদ্যোগ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন বাংলাদেশ। প্রাথমিকভাবে দেশের পাঁচটি নির্বাচিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও নিরাপদ শিক্ষাঙ্গন তৈরির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান ও ইউএন উইমেনের প্রতিনিধিদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘বাংলাদেশের জনপরিসর, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হবে। আগামী জুলাই মাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় একটি বেসলাইন স্টাডি পরিচালনা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং জেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কারিগরি সহায়তা দেওয়া হবে। ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নারী শিক্ষার্থী ও কর্মীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ইউজিসি ও ইউএন উইমেনের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬