ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরের নিয়োগে উচ্ছ্বসিত হান্নান সরকার

জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে শন টেইট অব্যাহতি নেওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে এই গুরুদায়িত্ব দেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ওপেনার ও কোচ হান্নান সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় হান্নান সরকার বলেন, তালহা জুবায়েরের এই নিয়োগ অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি উল্লেখ করেন, তালহা তার ক্যারিয়ারের শুরু থেকেই একজন মেধাবী বোলার ছিলেন এবং অবসরের পর কোচিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। দেশের কোচদের ওপর ক্রিকেট বোর্ডের এই আস্থাকে তিনি ক্রিকেটের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরের নিয়োগে উচ্ছ্বসিত হান্নান সরকার

আপডেট সময় : ০৭:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬