মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জুন মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ভাটা

চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাসের প্রথম তিন দিনে এই প্রবাহ ছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সে হিসেবে চলতি বছরের জুনের শুরুতে প্রবাসী আয়ের গতি কিছুটা মন্থর হয়েছে।

তবে সামগ্রিক অর্থবছরের চিত্র ভিন্ন। ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ২৫ শতাংশ বেশি। এছাড়া বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে, যা রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতাকে গণধোলাই

জুন মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ভাটা

আপডেট সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬