বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, বিসিবিকে নিজের পরিস্থিতির কথা জানানোর পর সংক্ষিপ্ত মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন টেইট। তবে শেষ পর্যন্ত পারস্পরিক আলোচনার ভিত্তিতেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০২৫ সালের মে মাসে টাইগারদের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার। তার তত্ত্বাবধানে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে। বিদায়বেলায় এক বার্তায় টেইট জানান, টাইগারদের সাথে কাজ করা তার জন্য অত্যন্ত গৌরবের ছিল। তিনি বাংলাদেশের পেসারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং বিসিবির সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 























