রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষের পরিবেশ নিয়ে গুরুতর ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
তদন্ত অনুযায়ী, ওই কক্ষটিতে দীর্ঘসময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ ছিল এবং সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন বা বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, যা নবজাতকদের টিকে থাকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলাও নবজাতকদের মৃত্যুর পেছনে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























