কিশোর গ্যাং ও মাদকাসক্ত তরুণদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে তাদের তাবলীগে পাঠানোর একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের কোনো সদস্য আটক হলে তাকে সংশোধনমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে তাবলীগে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, মাদক বা গ্যাং কালচারের সাথে জড়িয়ে পড়া তরুণরা পরিবার ও সমাজে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের এই পথ থেকে সরিয়ে আনতে পারলে পরিবারগুলো মানসিক শান্তি পাবে। এছাড়া তিনি লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং দ্রুতগতিতে যান চলাচলের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন। ঈদ বা বিশেষ ছুটির সময় দুর্ঘটনারোধে নিয়মিত চেকপোস্ট বসানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























