মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রাজধানীর কদমতলীতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। আহতরা হলেন হৃদয়, রাতুল ও অন্তর। তারা ‘গতি অনলাইন নেট সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

বুধবার রাতে শনির আখড়ার পোস্ট অফিস গলিতে কাজ করার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রতিষ্ঠানের বেশ কিছু মালামাল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

রাজধানীর কদমতলীতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা

আপডেট সময় : ০২:০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬