মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, মানবাধিকার কর্মীদের উদ্বেগ

সীমান্তে প্রাণহানির ঘটনাকে ‘সীমান্ত হত্যা’ হিসেবে সংজ্ঞায়িত করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন যে, অন্য দেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় কেউ নিহত হলে তাকে সরাসরি ‘সীমান্ত হত্যা’ বলা সমীচীন নয়। তার মতে, সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু তখনই সীমান্ত হত্যা হিসেবে গণ্য হবে, যখন তা শূন্যরেখায় বা দেশের সীমানার ভেতরে নিরস্ত্র অবস্থায় ঘটবে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে, সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের সীমানা বা জিরো পয়েন্ট—যেখানেই ঘটুক না কেন, তা হত্যাকাণ্ড হিসেবেই বিবেচিত হওয়া উচিত। সংশ্লিষ্টদের মতে, কোনো অজুহাত বা আইনি ব্যাখ্যা দিয়ে এই ধরনের নৃশংসতাকে পাশ কাটানোর সুযোগ নেই, কারণ দিনশেষে নিহতরা এ দেশেরই নাগরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার রূপসায় ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, মানবাধিকার কর্মীদের উদ্বেগ

আপডেট সময় : ১১:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬