ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তরুণ নেতাদের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাইয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করবে।

সফর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিনিধিদলের সদস্যরা চীনের আধুনিক উন্নয়ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিএনপির পক্ষ থেকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, রাষ্ট্র পরিচালনা ও আধুনিকায়নে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য শিক্ষণীয় হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

আপডেট সময় : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬