ইরান ইস্যুতে সামরিক হামলা নাকি কূটনৈতিক সমঝোতা—এই দুইয়ের দোলাচলে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে দেশটিতে সেনা পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিমান হামলার মাধ্যমেই তাদের সামরিক শক্তির বড় একটি অংশ ধ্বংস করা সম্ভব হয়েছে।
ট্রাম্প আরও জানান, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ ঠেকাতেই সামরিক পদক্ষেপ নিতে হয়েছিল। তিনি বলেন, পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং বাস্তবতার নিরিখেই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি বিষয়টি শান্তিপূর্ণভাবেই সমাধানের পক্ষপাতী। তবে একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ভুল পথ বেছে নিলে তার পরিণতি ভালো হবে না।
রিপোর্টারের নাম 






















